শান্তিগঞ্জ অফিস
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজসেবক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে, রিলিভার ইউনিয়নের আয়োজনে শান্তিগঞ্জে বন্যার্ত অসহায় দরিদ্র সহস্রাধিক রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজসেবক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা মোশাররফ হোসেন জাকির, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিসেন্দু কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা রুকনুজ্জামান রুকন, যুবলীগ নেতা পাভেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কামরুজ্জামান জেরিন, উপজেলা ছাত্রলীগ নেতা ইজহারুজ্জামান।
দিনব্যপী বিনামূল্যে চর্ম, এলার্জি, যৌন, চক্ষু, গাইনী ও প্রসুতি সহ শিশু রোগীদের চিকিৎসাসেবা ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হিমাংশু শেখর দাস, ডা. গোলাম আহমদ শরীফ, ডা. সৈয়দ তাসনুভ সামি, ডা. ইশতিয়াক আহমদ, ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন, ডা. শান্তা রানী দাস, ডা. মুনমুন পাল, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ডা. আল আমিন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মহি উদ্দিন সাজন সহ ২৪ সদস্যের একটি টিম।
- বিশ্বম্ভরপুরে বন্যার্তদের মধ্যে কানাডাপ্রবাসীদের উদ্যোগে খাদ্যসমাগ্রী বিতরণ
- দেশে পৌঁছেছে শিশুদের ১৫ লাখ ফাইজার টিকা


