শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম স্কুল মিলনায়তনে এফআইভিডিবির কৈশোর কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোশাররফ হোসেন জাকির’র সভাপতিত্বে এবং জামলাবাজ কিশোর ক্লাবের সভা প্রধান কামরুল ইসলাম সুমন’র সঞ্চালনায় স্বাগত এতে বক্তব্য রাখেন কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার মহসিন হাবিব জেমস।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফআইভিডিবি আইএফএসপি’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. বজলুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজিবুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সদস্য নূর আহমদ, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মো. মনির উদ্দিন সহ শিক্ষক বৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মো. মনির উদ্দিন স্বাধীনতা সংগ্রামে তাঁর স্মৃতি কথা, সুনামগঞ্জের রণাঙ্গনের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মো. মনির উদ্দিন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
- পণতীর্থ ও শাহ আরেফিন (রহ:) এর ওরস পুন্যার্থীদের শুভেচ্ছা
- অবৈধ বালু উত্তোলনের দায়ে শাল্লায় দুই জনকে জরিমানা


