শান্তিগঞ্জে ভ্রাম্যামাণ আদালতের অভিযান

শান্তিগঞ্জ অফিস
‘মৎস্য আইন মেনে চলুন খাল-বিল হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় ভ্রাম্যামাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৭লক্ষ ২০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয়েছে।
শুক্রবার বিকালে মৎস্য ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার। এসময় উপজেলার নোয়াখালী বাজারে কারেন্ট জাল ব্যবসায়ী রঞ্জু বিশ্বাস ও রঞ্জু দেবনাথের কাছ থেকে প্রায় ১ লক্ষ ৫০ হাজার মিটার জাল জব্ধ করা হয়। যার মূল্য প্রায় ৭লক্ষ ২০ হাজার টাকা। জব্দকৃত জাল স্থানীয় জনতার সামনে পুড়ানো হয়েছে। এছাড়াও দু’জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ থানার এএসআই মো. রাজু আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের পেশকার বিশ্বজিৎ সুত্রধর প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার জানান, দেশীয় মাছের পোনা রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।