শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে মাওলানা এমদাদুর রহমান (র.) মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলার এস.এস.সি, দাখিল ২০২২ সালের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে মেধাবৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি এর বাসভবনের হিজল বাড়ীর মুন্সী আরফান আলী বৈঠকখানায় ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও পল্লী চিকিৎসক সমাজসেবক সুয়েব আহমেদ জায়গীরদার’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আবু নঈম শেখ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার এডিসি (শিক্ষা) শেখ মহি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, ট্রাস্টের সাধারণ সম্পাদক এঙ্মি ব্যাংক মাইজগাঁও শাখার ম্যানেজার তালিমুল ইসলাম, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, পাগলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ মিজানুর রহমান, দরগাপাশা ইউপি যুবলীগের আহবায়ক আবু খালেদ চৌধুরী রুবেল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহিন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন দরগাপাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, সাতগাওঁ জীবদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, ট্রাস্টের ট্রাস্টি আলহাজ্ব জমিরুল ইসলাম, মো. আনোয়ারুল ইসলাম, মাওলানা মো. তাজুল ইসলাম, প্রভাষক মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শহীদুল্লাহ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মাসুক মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ সুহেল প্রমুখ।
অনুষ্ঠান শেষে ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ২০২২ সালে অনুষ্ঠিত এস.এস.সি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩১ জন মেধাবী শিক্ষার্থীদের প্রতিজনকে নগদ ২ হাজার টাকা ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
- তাহিরপুরে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পলিত
- জামালগঞ্জে মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


