শান্তিগঞ্জে শিশুর শারীরিক শাস্তি নির্মূলে সচেতনতা তৈরিতে র‌্যালি ও সভা

শান্তিগঞ্জ অফিস
‘শিশুকে কোন রকম আঘাত আর নয়, শিশুর শৈশব করি আনন্দময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুর শারীরিক শাস্তি নির্মূলে শান্তিগঞ্জ উপজেলায় শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তিরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সিলেট সুনামগঞ্জ মহাসড়কে র‌্যালি পারবর্তী আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গী হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম ছিদ্দিকী, উপজেলা সমাজসেবা অফিসার তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার।
সভায় উপস্থিত ছিলেন শিশু ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।