শান্তিগঞ্জে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালি ও সভা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় শান্তিগঞ্জ বাজার থেকে র‌্যালি সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়ক হয়ে পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়ীতে গিয়ে শেষ হয়। পরে পরিকল্পনামন্ত্রীর হিজাল বাড়ীস্থ মুন্সী আরফান আলী বৈঠক খানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু।
উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাইম আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মো. মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়জুল করিম, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, ননী গোপাল দাস, দিলদার হোসেন দিলীপ, জেলা কৃষকলীগ নেতা মাসুক মিয়া, যুবলীগ নেতা সেলিম রেজা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সহ সভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ, যুবলীগ নেতা আয়না মিয়া, জবর আলী, উপজেলা কৃষকলীগ আহবায়ক ফয়জুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মনসুর আলম সুজন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস প্রমুখ।