স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ রেডক্রিসেন্ট কর্তৃক বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলার ৫৪২টি অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সবজিবীজ ও নগদ অর্থ বিতরণ করেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারী অ্যাডভোকেট মো. মতিউর রহমান পীর।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মরিরুজ্জামান সুজন, আব্দুল মন্নান, শান্তিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়াম্যানপ্রভাষক নুর হোসেন, সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, কার্যনিবার্হী সদস্য মোহাম্মদ এমদাদুল হক শাহজাহান, রাহুল দে পাপলু, এনডিআরটি সদস্য আশিষ কুমার কুরি, মো. আল—আমিন, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, মো. আব্দুস ছালাম, যুব প্রধান ফারজানা আক্তার ঝর্ণা, উপ যুবপ্রধান (১) সালেহ আহমদ রিয়াদ, উপ যুবপ্রধান (২) প্রিয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, সুমন আহমেদ, মিঠুন,রাসেল, নাহিদ, সিজান, সুমি, বন্যা, প্রিয়া, শাহনাজ, সায়েম, মানিক, রেহেনা, নয়ন, মহিম, ফারুক, সিহাব।
উল্লেখ্য, পরিবার প্রতি ৪৫০০ টাকা নগদ অর্থ এবং পরিবার প্রতি ১ প্যাকেট সবজিবীজ (ঢেঁড়শ ১০ গ্রাম, করলা ১০ পিস, লাউ ১০পিস, শসা ২০ পিস, মিষ্টিকুমড়া ১০পিস, বরবটি ২৫গ্রাম, লালশাক ২৫গ্রাম, পুঁইশাক ২৫গ্রাম, (লাল ডাঁটা) ২৫গ্রাম,) বিতরণ করা হয়।


