শান্তিগঞ্জ অফিস
প্রতি বছরের ন্যায় ইসলামিক রিলিফ বাংলাদেশের মাধ্যমে শান্তিগঞ্জে উপজেলার ৬শতটি পরিবারের মাঝে কোরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে।
সোমবার (১১জুলাই) উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে জয়কলস ইউনিয়ন,পশ্চিম পাগলা ইউনিয়ন ও পশ্চিম বীরগাও ইউনিয়নের মানুষের মাঝে কোরবানীর গোস্ত বিতরণ করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান।
এ সময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, ইসলামিক রিলিফের প্রজেক্ট অফিসার শামছুল আলম, ইসলামিক রিলিফের কর্মকর্তা আব্দুল হামিদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।
- পুসাবের ৯ম কার্যনির্বাহী কমিটি গঠন
- শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ


