শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলার শান্তিগঞ্জ বাজার এফআইভিডিবি ট্রেনিং সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ। বিষেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন শরিফী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম রেজা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, প্রেসক্লাবের সদস্য সামউল কবির প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসসংগঠনের উদ্যোগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির হিজল বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, মাওলনা আব্দুল কায়ূম, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমান, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, মাসুক পারভেজ, আব্দলা মিয়া, মাহবুবুল হক, শ্রমিক নেতা আদাল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ সোহেল, ছাত্রলীগ নেতা নাঈম আহমদ শান, মিজানুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়ূম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে শিরনি বতরণ করা হয়।
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ জাতীয় শোক দিবস পালন
- সুনামগঞ্জ বিচার বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন


