Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শান্তিগঞ্জ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শান্তিগঞ্জ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।
এসআই তপন কান্তি দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ—জগন্নাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত তালুকদার ঝন্টু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।
এসময় উপজেলার প্রতি ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।