Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শান্তিগঞ্জ কৃতি শিক্ষার্থী সম্মাননা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শান্তিগঞ্জ কৃতি শিক্ষার্থী সম্মাননা

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পশ্চিম পাগলায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে সামাজিক সংগঠন দ্যা ওয়েল ফেয়ার ফ্যামিলি। রবিবার দুপুর ১টায় ইউনিয়নের পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে এ সম্মাননা প্রধান করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি ওবায়দুল হক মোনেমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক অপু দেবনাথের পরিচালনায় কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, জামি’আ ইসলামিয়া পাগলা মাদ্রাসার মুহতামিম মুফতি মুনাজ্জির আহমদ, গণমাধ্যকর্মী জামিউল ইসলাম তুরান, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ও গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ ও নাহিদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নাছির আহমদ, মাও. আহমেদ ওসমান, সংগঠনের সহ সভাপতি এনামুল হক হৃদয়, কোষাধ্যক্ষ নাঈম আহমদ, সদস্য আলমগীর হোসেন, আজিজুল হক মুয়াজ, নাঈম মিয়া, মিলন মিয়া, ইমরানুল হাসান, আশরাফ মাহমুদ প্রমুখ।
পরে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ, জামি’আ ইসলামিয়া পাগলা মাদ্রাসা, হযরত আবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও নাজাতুল উম্মাহ্ নূরানীয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসাকে এলাকায় শিক্ষা বিস্তারের জন্য এবং এসব প্রতিষ্ঠানের ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।