Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শাবিপ্রবি আহতদের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শাবিপ্রবি আহতদের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী

সু.খবর ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় আহতদের ও অনশনে অসুস্থদের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান উপাচার্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে চলমান সংকট নিরসনে সিলেটে এসে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানান তারা।
সংবাদ সম্মেলনে মোহাইমিনুল বাশার রাজ ও সামিউল এহসান শাফিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলায় আহত ও অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসাব্যয় প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই। গুরুতর আহত সজল কুন্ডকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসারও দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী’।
এ সময় তারা বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী সিলেটে এসে আমাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। এটিকে আমরা সাধুবাদ জানাই। তিনি যেকোনো সময় আসলে আমরা তাঁকে সাদরে গ্রহণ করব এবং আমাদের সমস্যা নিয়ে আলোচনা করব’।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের পূর্ব পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সূর্ত্র : কালেরকন্ঠ