Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শাবি’র ভিসি’র অব্যাহতির দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শাবি’র ভিসি’র অব্যাহতির দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন

স্টাফ রিপোর্টার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায়বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার দাবিতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টা থেকে শুরু হওয়া প্রতীকী অনশন চলে বিকাল ৩ টা পর্যন্ত।
প্রতীকী অনশন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, হুশিয়ার আলম, সদর থানা ছাত্রদলের আহবায়ক রমজানুল করিম পাপন, সদস্য সচিব ওমর ফারুক, সিনিয়র সদস্য শাহ রাহুল, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছাদিকুর রহমান চৌধুরী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মমিনুর রহমান পীর সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।