বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎযাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার ওসি মোল্লা মনির হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, সাবেক ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রবোধ রঞ্জন রায়, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ।
সভায় আসন্ন দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, নির্বিঘেœ পূজার উৎসব পালনে নিরাপত্তা বিধান করতে উপজেলায় মোট ৩ জন ট্যাগ অফিসার নিয়োগ করে কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, এবার উপজেলার মোট ২২টি সার্বজনীন ও ১টি পারিবারিক পূজা অনুষ্ঠিত হবে।


