শাল্লায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লা থানার পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
শাল্লা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাস পীযূষ, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ কয়েকজন ইউপি সদস্য।
ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের সেবক হিসেবে গণমুখী পুলিশিংয়ের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার জন্য ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত তিনটি উদ্দেশ্যে এ আয়োজন।
প্রথমত, সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারী কে মুখোমুখি করা যাতে করে পুলিশ সদস্যদের শতভাগ জবাবদিহিতা নিশ্চিত হয়।
দ্বিতীয়ত, পুলিশি সেবা বঞ্চিত ভুক্তভোগীদের কথা গুরুত্বসহকারে শুনে তাদের সেবা প্রদান করা। বিশেষ করে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তৃতীয়ত, যারা সমাজের নেতা, সমাজকে সামনে থেকে নেতৃত্ব দেন তাদের পরামর্শ গুরুত্ব সহকারে শোনা। যাতে করে পুলিশি সেবা নিশ্চিত করা যায়।