শাল্লায় কৃষকলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লা উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আহবায়ক রঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাল্লা ইউপি পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী।
গত ১৬ মার্চ জেলা কৃষকলীগের আহবায়ক মো. আব্দুল কাদির শান্তি ও সদস্য সচিব বিন্দু তালুকদার ৩১ সদস্যের শাল্লার কমিটি অনুমোদন দেন। কমিটিতে রঞ্জিত কুমার দাসকে আহবায়ক ও মোঃ হাবিবুর রহমান হাবিব কে সদস্য সচিব করা হয়। কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক পি সি দাস পীযূষ, মো. নুরুল আমিন, আবুল হাসান চৌধুরী, বিকাশ রঞ্জন চক্রবত্তর্ী, মশিউর রহমান অরুপ, সুধাকর দাসসহ কমিটির ২২ জন সদস্য।
সভায় সর্বসম্মতিক্রমে ২৩ মার্চ থেকে ১০ এপ্রিল এর মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এবং প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড কমিটির জন্য ৫ সদস্য করে একটি উপ কমিটি গঠন করা হয়।