স্টাফ রিপোর্টার শাল্লা
শাল্লায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। রবিবার বিকাল ৩টায় উপজেলার বাহাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুখলাইন গ্রামের পাশে দিরাই শাল্লা সড়কে আশ্রয় নেওয়া বন্যায় ক্ষতিগ্রস্তÍ প্রত্যেকের হাতে তিনি ত্রাণ তুলে দেন। এসময় ছোট ছোট শিশুদের হাতে বিস্কুট দিয়ে তাদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযুষ, ১ নং ওয়ার্ড সদস্য সহদেব দাস, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।


