Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শাল্লায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান আজ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শাল্লায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান আজ

স্টাফ রিপোর্টার, শাল্লা
‘সংস্কৃতির আলোয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে শাল্লা উপজেলায়। হাওর সংস্কৃতি পরিষদের উদ্যোগে আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) শাল্লায় ও শনিবার (২৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সন্ধ্যা ৬টায় এই আয়োজনে থাকছে নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।
শাল্লা ও বানিয়াচং উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হবে। এছাড়াও সাংস্কৃতিক সংগঠন ‘নাও’ এর পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘তেলাপোকা’ মঞ্চস্থ করা হবে। নাটকটি রচনা ও নির্দেশনায় রুবেল শঙ্কর। এরপর শাহ আবদুল করিমের গান পরিবেশন করবেন বাউল রণেশ ঠাকুর, ফয়ছল ও অনন্যা রুমা।
হাওর সংস্কৃতি পরিষদের সদস্য সচিব রুবেল শঙ্কর জানান, হাওর অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের লক্ষ্যে হাওর সংস্কৃতি পরিষদ ‘সংস্কৃতির আলোয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালনের লক্ষ্যেই এই উদ্যোগ। শাল্লা ও বানিয়াচং থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করছেন শাল্লা ও বানিয়াচং উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতার বিষয়টিও তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন। ক্রমান্বয়ে হাওর অঞ্চলের প্রায় প্রতিটি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য তিনি আহবান জানিয়েছেন।