শাল্লায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ

পি সি দাস, শাল্লা
শাল্লা উপজেলায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা গণমিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এবং সঞ্চালনায় করেন মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান।
সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার, অনিল দাস প্রমুখ।
সভার পূর্বে বীর মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা হাতে নিয়ে এবং স্বাধীনতার ৫০ এ বাংলাদেশ লিখা টি শার্ট গায়ে দিয়ে সকল শ্রেণি পেশার লোকজনকে সঙ্গে নিয়ে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে এসে শেষ হয়।