স্টাফ রিপোর্টার, শাল্লা
৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাল্লা উপজেলায় ৪ ইউনিয়নে ২৫ জন চেয়ারম্যান প্রার্থী সহ ২৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষে এমন তথ্য নিশ্চিত করেছেন দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তাগণ। প্রার্থীদের মধ্যে রয়েছে চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ৭১ ও সাধারণ সদস্য পদে ১৯৮ জন।
এদের মধ্যে ১ নং আটগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত সদস্য মহিলা ২১ জন, সাধারণ সদস্য ১৯ জন। ২ নং হবিবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৯ জন, সাধারণ সদস্য ৪২ জন। ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন, সাধারণ সদস্য ৪৭ জন। ৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৭ জন, সাধারণ সদস্য ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তফসিল আগামী ৫ জানুয়ারী উপজেলার ৪ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাঁদের মনোনায়নপত্র দাখিল করেছেন বলে জানান, ১ ও ২ নং ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবির খান।
- ছাত্রলীগ নেতা শহীদ মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা
- বাঁধের কাজে মধ্যসত্ত্বভোগী দালালদের উচ্ছেদ করুন


