পি সি দাশ পীযূূষ, শাল্লা
এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়নের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন শাল্লা দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহের সভাপতিত্বে মাসিক সভায় এ নির্দেশ দেন তিনি।
তিনি আরো বলেন, সম্প্রতি শাল্লার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভাল আছে বলে মনে হচ্ছেনা। নৌকা চুরি, গরু
চুরি, মাদক ব্যবসা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। এই এলাকার মানুষ একমাত্র বোরো ফসল হারিয়ে এমনিতেই অসহায় হয়ে পড়েছে, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে মানুষ কিভাবে বাঁচবে।
সভায় জয়া সেনগুপ্তা বলেন, আওয়ামীলীগ সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকেই স্ব স্ব অবস্থান থেকে সঠিক কার্যক্রমের মাধ্যমে এলাকার উন্নয়ন করতে হবে। অন্যথায় আমাদের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা কষ্টসাধ্য হবে। সভায় এনজিও বিষয়ক, যৌতুক নিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, মহিলা ভাইস চেয়ারম্যন রেজিয়া বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন চক্রবর্ত্তী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ,বিধান চৌধুরী, জামান চৌধুরী, সাংবাদিকসহ স্ব স্ব কমিটির সম্মানিত সদস্যা সদস্যবৃন্দ প্রমুখ।


