শাল্লার ফসলহারা মানুষের পাশে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট

স্টাফ রিপোর্টার
ফসলহানিতে ক্ষতিগ্রস্ত শাল্লা উপজেলার দুর্গত প্রায় দুই শতাধিক মানুষকে অর্থ সহায়তা প্রদান করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শুক্রবার দুপুরে শাল্লা ডিগ্রি কলেজের অডিটেরিয়ামে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ১ হাজার টাকা করে প্রায় ২ লক্ষ টাকা বিতরণ করেন।
এসময় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিনিধি ভবানী শংকর রায়, জাহিদুল হক দীপু, জিয়াউল হক কাজল, ধীমান সাহা জুয়েল ও আফসার বিপুল    এবং উদীচী শিল্পীগোষ্ঠীর শাল্লা উপজেলা শাখার সভাপতি তরুণ কান্তি দাস, উদীচীর সুনামগঞ্জ জেলা শাখার নাট্য বিষয়ক সম্পাদক পুলক রাজ প্রমুখ।
উল্লেখ্য, ফসলহানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সদস্যরা নারায়ণগঞ্জ শহরের পথে পথে গান গেয়ে এবং নারায়ণগঞ্জ শহরের স্কুলগুলো থেকে চাঁদা সংগ্রহ করে বিতরণ করেছেন।