স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আসিফ বিন ইকরাম ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন ।
বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে ও পরিষদের সচিব বিপ্লব কুমার দাসের পরিচালনায় ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আসিফ বিন ইকরাম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহা প্রভু দাস চৌধুরী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমেন্দ্র নারায়ন চৌধুরীসহ এনজিওকর্মীবৃন্দ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরাম উপস্থিত সবাইকে বাল্য বিয়ে রোধে শপথ বাক্য পাঠ করার। বাল্য বিয়ে মুক্ত ঘোষণা অনুষ্ঠানের ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে বাল্য বিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা উপলক্ষে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ পরে পূনরায় গিয়ে ইউপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এই অনুষ্ঠানের পর ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটির পূর্ণগঠনের বিষয়ে ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিষদের সচিব বিপ্লব কুমার দাস কর্মশালার রিরোর্স পারসনের ভূমিকা পালন করেন। কর্মশালায় ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, এলাকার সমাজসেবক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।


