স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আসিফ বিন ইকরাম ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন।
হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুলের সভাপতিত্বে ও ইউপি সচিব ভানু চাঁদ দাশের পরিচালনায় ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আসিফ বিন ইকরাম।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুব্রত সরকার, সবুজ মিয়া, ইউপি সদস্যা জ্যোৎ¯œা রানী সরকারসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও বাল্য বিয়ে মুক্ত ঘোষণা অনুষ্ঠানের ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


