শাল্লার হবিবপুর ইউপিতে লাইফ জ্যাকেট ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

শাল্লা প্রতিনিধি
লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আর্থিক সহায়তায় শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আয়োজনে স্বাস্থ্য সামগ্রী ও লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় হবিবপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল’র সভাপতিত্বে এবং ইউপি সচিব সমীর কুমার দাস’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা থানা অফিসার ইনচার্জ নুর আলম, আরএমও ডাক্তার রবিউল আকরাম, লজিক প্রকল্পের ইউএফ বেলাল আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক পি সি দাশ পীযূষ।
উপস্থিত ছিলেন প্রাইভেট পিসিএসবিএ ইউপির সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ এলাকার লোকজন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী বলেন, হাওর বেষ্টিত এলাকায় লাইফ জ্যাকেট ও কমিউনিটি ক্লিনিক ও প্রাইভেট পিসিএসবিএ দের মধ্যে স্বাস্থ্য সামগ্রী মানুষের জীবন বাঁচাতে হবে।
সভা শেষে হাওর এলাকার নৌ চালক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পিসিএসবিএ, কমিউনিটি ক্লিনিক, জনগুরুত্বপূর্ণ ব্যক্তি সাংবাদিক সহ ৭০০ জনকে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। এছাড়া ৪ টি ক্লিনিকে ২৪ প্রকার এবং ৪ জন পিসিএসবিএ’র হাতে ২০ প্রকার স্বাস্থ্য সামগ্রী তুলে দেয়া হয়।