শাল্লায় অটিজম বিষয়ক আলোচনা সভা

শাল্লা প্রতিনিধি
‘জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১ এ উন্নত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্যোক্তা উন্নয়ন ও অটিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শাল্লায় । বুধবার বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অফিসার গোপাল চন্দ্র দাসের সভাপতিত্ব সিএস মজিবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম।
সভায় বিশেষ   
অতিথি হিসাবে বক্তব্য রাখেন  ডাক্তার হেলাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ, আরো বক্তব্য রাখেন আব্দুল আহাদ, খালেকুজ্জামান খালেক, ব্রজেশ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা অটিজম নিয়ে বিষদ আলোচনা করেন ।