শাল্লায় অ্যাড. সুরেশ দাসের মৃত্যুবার্ষিকী পালন

সুব্রত দাশ খোকন, শাল্লা
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুরেশ চন্দ্র দাসের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাল্লার সর্বস্তরের জনগণের ব্যানারে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগ নেতা ফনী ভূষন দাসের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- অ্যাড. অসিত রঞ্জন দাস, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য     
 রাখেন- জাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি তালুকদার, ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুব্রত কুমার দাস, শাল্লা প্রেসক্লাব একাংশের সভাপতি বাদল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফনী ভূষণ দাস, যুবলীগ নেতা রেজাউল করিম লেলিন, শ্রমিকলীগ সভাপতি ইদ্রিছ মিয়া প্রমুখ।
বক্তারা অ্যাড. সুরেশ দাসের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন।