স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টা উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব’র সভাপতিত্বে এবং শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক পি সি দাস পীযূষ, গোবিন্দ চন্দ্র সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা অনিল দাস, ইউ এইচ ও ডাক্তার সুমন ভূইয়া প্রমুখ।


