স্টাফ রিপোর্টার
শাল্লার বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তা প্রদান করেছে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন টরন্টো কানাডা। সম্প্রতি শাল্লা উপজেলার মামুদনগর বাজারে ত্রাণ সহায়তা হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়।
এলাকার ক্ষতিগ্রস্ত ২০০ কৃষক পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন টরন্টো কানাডার পক্ষে এই সহায়তা বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ শাল্লা।
আটগাও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেইভ শাল্লার পরিচালক রুবেল শংকর বিশ্বাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সভাপতি মিহির দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌরাঙ্গ দাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


