শাল্লায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মাধুবী তালুকদার

স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মাধুবী রানী তালুকদার। উপজেলায় জাতীয় পার্টির মনোনীত একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মাধুবী রানী তালুকদার ইউনিয়নের সুখলাইন গ্রামের (ডাক্তার বাড়ির) বাসিন্দা।
জানা যায়, শাল্লায় ইতোপূর্বে স্থানীয় নির্বাচনে কোন মহিলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এবারের নির্বাচনে বাহাড়া ইউনিয়নে মাধুবী তালুকদার প্রতিদ্ব›দ্বিতা করবেন আওয়ামীলীগ ও বিদ্রোহী সহ ৪ প্রার্থীর বিরুদ্ধে।