শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলা সদরের পার্শ্ববর্তী হাওরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১ জুয়ারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২ টায় উপজেলার বাহাড়া ইউনিয়নের কচুয়া হাওরে জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে । পুলিশ আসার খবর পেয়ে জুয়ারীরা পালিয়ে যাওয়ার সময় হিল্লোল নামে ১ জনকে আটক করা হয় । এসময় পুলিশ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে।
জানা যায়,দীর্ঘ দিন ধরে কচুয়ার হাওর সহ আশপাশের হাওরে সহদেব দাস ও অরুণ দাসের নেতৃত্বে জুয়ার আসর বসে লাখ লাখ টাকার খেলা হয়। ঘটনার দিন রাতে খেলা দেখে এলাকাবাসি থানায় ফোন দিলে পুলিশ সেখানে অভিযান চালায় ।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয় এবং একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শাল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
- ঘরে থেকে নিজে সুস্থ্য থাকুন অন্যকে সুস্থ্য থাকতে সহায়তা করুন- এমপি মানিক
- ঢাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধ


