শাল্লায় জয়া সেনের গণসংযোগ

শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার সাতপাড়া বাজারের ড. জয়া সেনগুপ্তার নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতপাড়া বাজারের উত্তর পাশের মাঠে বিকাল সাড়ে ৩টায় আওয়ামীলীগ নেতা আব্দুল গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ   সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, হবিগঞ্জ ২ আসনের এমপি আব্দুল মজিদ খান এমপি, নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, আজমিরিগঞ্জ-বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আতর আলী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনি মোহন দাশ, এপিপি শামসুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
প্রধান অতিথির বক্তব্যে জয়া সেনগুপ্তা বলেন,‘আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই। দিরাই-শাল্লায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।’