শাল্লায় ত্রাণ বিতরণ করেছে চ্যানেল এসইউ কে

শাল্লা প্রতিনিধি
শাল্লায় চ্যানেল এসইউ’কে উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। শুক্রবার দুপুর ১২টায় উপজেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস।
এসময় চ্যানেল এস ইউ’কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রথম আলোর সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিলুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি এআর জুয়েল, ফটো সাংবাদিক আকরাম হোসেন।
উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক পি.সি দাশ, বকুল আহমেদ তালুকদার, শান্ত কুমার তালুকদার, শিক্ষক, স্বদেশ দাস, সুর্যলাল দাস, সুদীপ্ত দাস, বিধান দাস প্রমুখ।
ত্রান কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক সুব্রত দাস খোকন।