শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলায় ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে শাল্লা থানার পুলিশ।
জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বাহাড়া গ্রামের মনীন্দ্র দাসের ছেলে মলয় দাস (৩০) জোরপূর্বক পাশের বাড়ির এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে কিশোরীকে উদ্ধার করে শাল্লা থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার কিশোরীর মামা বাদী হয়ে শাল্লা থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৪, তারিখ ৩০ জানুয়ারি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে তদন্ত করা হয়েছে। মামলা রেকর্ড করার পরে আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


