শাল্লা প্রতিনিধি
শাল্লায় পানিতে ডুবে রাজ দাস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাজ উপজেলার সদরের ডুমড়া গ্রামের বকুল দাসের ছেলে। শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির অন শিশুদের সাথে রাজ থানার পাশের জলাশয়ে নেমে খেলা করছিল। হঠাৎ সঙ্গের শিশুরা রাজকে দেখতে না পেয়ে পাশের মন্ত দাসকে জানালে তিনি পানিতে নেমে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে রাজকে উঠিয়ে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।


