শাল্লায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

শাল্লা প্রতিনিধি
শাল্লায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি, শাল্লা’র উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টায় সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২৮ জন গর্ভবতী, ২ জন প্রসূতি, ১০ জন অপুষ্টির শিকার বাচ্চা সহ দুঃস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপদেষ্টা, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি, আল মুক্তাদির হোসেন, থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ আব্দুস শহীদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ও সদস্য সচিব, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি, ডা. কামরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল ফাত্তাহ আল সাদী, ডা. এস এম ইমরান হাসান সৈকত, ডা. মোঃ নুরুল হুদা মজুমদার শাওন প্রমুখ ।