সুব্রত কুমার দাশ (খোকন), শাল্লা
এ বছর শাল্লা উপজেলায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ও মানাবিক শাখা মিলে ৮০৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৮ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৩.৯১% । এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১জন। তন্মধ্যে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ১৪৩ জন। কৃতকার্যের সংখ্যা ১২১ জন । পাশের হার ৮৪.৬২% এবং জিপিএ-৫ ১০টি। বিদ্যালয়ের এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলেই উচ্ছসিত ।
ভাটির শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত উপজেলা সদরের দক্ষিণ দিকে অবস্থিত বিদ্যালয়টি। হাজী মো. সঞ্জব আলী ও বর্তমান সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রচেষ্টায় ৭.৯৪ একর ভূমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৮ সালে। বর্তমানে কর্মরত শিক্ষক সংখ্যা ৯ জন ও শিক্ষকের শূন্য পদ রয়েছে ৩টি। শিক্ষার্থী সংখ্যা ৭৫০ জন।
ডুমরা রসিকলাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকেশ চন্দ্র দাশ বলেন,‘ ভাটির বিদ্যালয়গুলোর ফলাফল বিপর্যয়ের মধ্যে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভাল ফলাফল অন্যান্য বিদ্যালয়ের র শিক্ষক ও শিক্ষার্থীদের প্রেরনা যোগাবে।’
শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল বলেন,‘ বিদ্যালয়ের ভাল ফলাফল শিক্ষক, অভিভাবকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। আশা করি শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেলে আগামিতে ফলাফল আর ও ভাল হবে।’


