স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিট শাল্লা উপজেলার ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ৪ হাজার করে ২০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
সুইস রেডক্রস’র অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে নগদ টাকা বিতরণ করা হয়।
নগদ টাকা বিতরণ করেন- শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ ও সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমনান পীর।
এসময় উপস্থিত ছিলেন- স্লুইস রেড ক্রস’র প্রতিনিধি আরিফ ইব্রাহীম চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারি পরিচালক খান মো.তাজুল ইসলাম টিটু প্রমুখ।


