শাল্লায় বাঁধের কাজ শুরু

শাল্লা প্রতিনিধি
শাল্লায় হাওর রক্ষা বেশ কয়েকটি বাঁধের কাজ শুরু হয়েছে। গত বুধবার ছায়ার হাওরের ১০০ থেকে ১০৭ নং পিআইসির কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শমশের আলী মন্টু, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলায় ১৩৭ টি প্রকল্পে ২৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার।