পি সি দাশ, শাল্লা
শাল্ল উপজেলায় রাতভর অনুষ্ঠিত হয়েছে বাউল গানের আসর। বুধবার রাত ৯ টায় গোবিন্দপুর ও কামারগাঁও গ্রামের মধ্যবর্ত্তী স্থানের মাঠে এই গানের আসর শুরু হয়। কামারগাঁও গ্রামবাসীর আয়োজনে বাউল গানের আসরে উপস্থিত ছিলেন বাউল শিল্পী রুবেল সরকার, রোজিনা দেওয়ান, এসডি সুম্মি, লিটন সরকার, পান্না সরকার, মোকাজ্জল সরকার। প্রথমে প্রত্যেকেই ২টি করে ভক্তিমূলক ও ভান্ডারি গান
পরিবেশন করেন। এর পরেই দর্শকদের অনুরোধে রুবেল সরকার বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের ‘কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়…’ এই গানটি পরিবেশন করেন। কিশোরগঞ্জ হতে আগত বাউল শিল্পী আক্কাছ দেওয়ানের শিষ্য রোজিনা দেওয়ান ও বাউল শিল্পী আব্দুর রহমানের শিষ্য রুবেল সরকার গান পরিবেশন করেন।


