শাল্লায় সরকারি ভূমি উদ্ধার

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের জেএল (১৩) দাগ নং ৩১১৫ খতিয়ান (১) সরকারি ভূমি জোরপূর্বক দখলসহ ভবন নির্মাণ করে ব্যবসা পরিচারনা করে আসছিলেন জনৈক পান্ডব দাস। এ বিষয়ে মঙ্গলবার (৯ নভেম্বর) গ্রামবাসীদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের নিকট দাখিল করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভূমি অফিসের সার্ভেয়ার, তহশীলদার, অফিস সহকারীসহ একটি টিম পান্ডব দাসের দখল থেকে জায়গা উদ্ধার করেন এবং সেখানে লাল নিশান টাঙিয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন, বন্দোবস্ত না নিয়ে সরকারি জায়গা দখল করা হয়েছিল। আমরা অভিযোগ পাওয়ার পর দখলদারের কাছ থেকে সরকারি জায়গা উদ্ধার করে লাল নিশান টানিয়ে দিয়ে আসি। ১৫ দিনের মধ্যে সকল স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।