শাল্লা প্রতিনিধি
শাল্লায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত জাতীয় নেতা সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারার
এমপি মুহিবুর রহমান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন,‘আগামী ২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমেই হবে এবং এ দেশে রাজনীতি করতে হলে নাকে খত দিয়ে নির্বাচনে আসতেই হবে।’ তিনি আরো বলেন,‘ যারা আওয়ামী লীগ করেন তারা অবশ্যই নৌকায় ভোট দেবেন। আওয়ামী লীগ করে কেউ মূলা মার্কায় ভোট দেবে না। আওয়ামী লীগ করবেন আবার নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তা হবে না। নৌকার বিরোধিতাকারীদের দেশের বঙ্গবন্ধু প্রেমীরা ক্ষমা করবে না।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাড. আব্দুল মজিদ খান, আজমীরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতর আলী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন ছাতক ডিগ্রি কলেজের অধ্যাপক তুলসী রঞ্জন দাস, শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোপিকা রঞ্জন দাস, আওয়ামী লীগ নেতা আবুল মোমেন চৌধুরী, ডা. আবুল কালাম চৌধুরী, আব্দুস ছাত্তার, বিধু ভূষণ রায়, সোলেমান মিয়া, আবুল লেইছ চৌধুরী, কামরুল হাসান, রান্টু লাল দাস, বাহারা ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, নারী নেত্রী নেহার বেগম, শাল্লা উপজেলা কৃষক লীগের সভাপতি কাজল চৌধুরী, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাল্লা প্রেসক্লাবের সভাপতি পিসি দাস পিযুষ, যুবলীগ নেতা তকবির হোসেন, অরিন্দম চৌধুরী অপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পলাশ চৌধুরী, ছাত্রলীগ নেতা দিপংকর চৌধুরী প্রমুখ।


