শাল্লায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়ানো হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছায়ার হাওরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন।
অভিযানে নিষিদ্ধ বিভিন্ন ধরনের প্রায় ৩ লাখ টাকার জাল সহ ৪৫ জনকে আটক করা হয়। পরে সদরে অফিসার্স ক্লাবের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত ৪৫ জনের কাছ থেকে ১৬ টি মামলায় ৩৩ হাজার ৫০০শত’ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালগুলো শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ পুলিশ সদস্য সহ এলাকার বিভিন্ন পেশার মানুষ।