শাল্লা উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা

শাল্লা প্রতিনিধি
বাল্য বিবাহকে না বলি, সুষ্ঠু সমাজ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাল্লা উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার বেলা ১১টয় উপজেলা প্রশাসন আয়োজিত শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সভায় এ ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরামের সভাপতিত্বে সহকারী শিক্ষক খায়রুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান  
 মাহবুব সোবাহনী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, থানার অফিসার ইনচার্জ বজলার রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস, আটগাঁও ইউপি আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউপি বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন চক্রবর্ত্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীন মোহাম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান প্রমুখ।
সভায় ছাত্র-ছাত্রী, অবিভাবক,শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক,ইউপি সদস্য-সদস্যা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই বাল্য বিবাহ রোধ করার জন্য শপথ গ্রহণ করেন  এবং  শাল্লাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয় ।