স্টাফ রিপোর্টার
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রধান উপদেষ্টা শাহাগির বখত ফারুক এর সম্মানে নাগরিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে এতে সভাপতিত্ব করেন আইনজীবী—কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী।
প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি, পৌর মেয়র নাদের বখত, শিক্ষক যোগেশ্বর দাশ, লেখক সুখেন্দু সেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. চাঁন মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ রজত কান্তি সোম, সমাজকর্মী রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, লেখক মুর্শেদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্যপ্রবাসী শাহাগীর বখত ফারুক সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক। তিনি ১৯৭৩ সালে যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির মনোনয়ন নিয়ে তিনি দুইবার পার্লামেন্ট নির্বাচন করেছেন। তিনি ব্রিটিশ—বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে প্রধান উপদেষ্টা। লন্ডন সিটি করপোরেশন থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় শাহাগীর বখত, তাঁর স্ত্রী শেরিনা বেগম, ছেলে শাহনান বখত ও জেইন বখত ‘ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন খেতাব’ পেয়েছেন। সম্প্রতি তার ছেলে শাহনান বখত যুক্তরাজ্যের সিটি অব লন্ডন করপোরেশন নির্বাচনে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব পারভেজ আহমদ চৌধুরী, , সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, শহিদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, বিশিষ্ট সাংবাদিক রওনক আহমদ বখত, কবি লেখক কুমার সৌরভ, সমাজকর্মী বিকাশ রঞ্জন চৌধুরী, স্বপন দাস, শিক্ষক চন্দন রায়, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যাল শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি শুভংকর তালুকদার মান্না, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাড. আব্দুল ওয়াদুদ, কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শামস শামীম, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শহীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি অ্যাড. এ. আর জুয়েল, শিক্ষক মো. দুলাল মিয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাইদুর রহমান আসাদ, জাগো নিউজের সুনামগঞ্জ প্রতিনিধি লিপসন আহমেদ প্রমুখ।
- সুনামগঞ্জে করোনা ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা কম
- আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ


