স্টাফ রিপোর্টার
শাহাজালাল মহাবিদ্যালয়ে জাতিসংঘ দিবস পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় মহাবিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন প্রভাষক এনামুল কবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন।
জাতিসংঘের প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণির ছাত্র আমির হোসেন, তামান্না বেগম, ফাহিমা বেগম ও সাজু চন্দ।
সভায় বক্তারা বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে আজও বিশ্বের সমগ্র জাতিসত্বার অভিভাবক হিসেবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৪৫ সালের এই দিনে বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতিসংঘ। ইতিপূর্বে গঠিত লিগ অব নেশনস বিলুপ্ত হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের আরেকটি সংস্থা গঠনের তীব্র প্রয়োজন অনুভূত হয়। মূলত তা থেকেই বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার এই আন্ত:রাষ্ট্রীয় সংস্থাটি গঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর প্রায় চার বছরের চেষ্টা ও ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে ১৯৪৫ সালের এই দিনে প্রাথমিকভাবে ৪৬টি সদস্য দেশ জাতিসংঘ সনদকে অনুসমর্থন দেয়। পরবর্তীকালে ১৯৪৭ সালের জাতিসংঘ সাধারণ পরিষদ ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়।
- লন্ডনে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের মিলন মেলা
- অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর


