ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন চৌধুরীর অকাল মৃত্যুতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক বিবৃতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগের নিবেদীত প্রাণ শাহীন চৌধুরী ছিলেন রাজপথের একজন লড়াকু সৈনিক। দলীয় সাংগঠনিক কার্যক্রমে তার ভূমিকা ছিল অগ্র সৈনিকের মতো। রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে ছিল তার অবাধ বিচরণ। দানশীলতায় ও ধর্র্মীয় ক্ষেত্রেও তার অবদান ছিল। তার অকাল মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।
- ব্যবসায়ী শাহীন চৌধুরীর অকাল মৃত্যুতে ব্যবসায়ী মহলের শোক
- জগন্নাথপুর সড়কের পাশ থেকে গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা


