দিরাই প্রতিনিধি
দিরাইয়ে কালনী নদীতে আগামী ৭ অক্টোবর শাহ আবদুল করিম নৌকা বাইচ প্রতিযোগিতাকে সফল ও সার্থক করে তুলতে ৮ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় শাহ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শাহ আবদুল করিম নৌকা বাইচ উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান
হাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ জাহান সরদার, প্রধান শিক্ষক বিশ্বজিৎ চেীধুরী, তাজুল ইসলাম, কাউন্সিলর সবুজ মিয়া, সোহেল চৌধুরী, সাংস্কৃতিক কর্মী নারায়ন দাস, মোহন চৌধুরী, জুয়েল মিয়া, সাহেল আহমদ চৌধুরী, উজ্জ্বল মিয়া চৌধুরী, মান্না তালুকদার লিমন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের রাহাত মিয়া, কপিল উদ্দিন, মিল ব্যবসায়ী সাব্বির মিয়া, প্রশান্ত সাগর দাস, সুধীর বৈষ্ণব, শাহিনুর রহমান, ধীরেন্দ্র দাস প্রমুখ।
সভায় নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করতে বিচারক মন্ডলী, অর্থ, প্রচার, অভ্যর্থনা ও আপ্যায়ন, সাংস্কৃতি, মঞ্চ, মাইক ও নদী সাজানো, স্বেচ্ছাসেবক ও নদীর শৃংখলা রক্ষায় ৮টি উপকমিটি গঠন করা হয়।


