শাহ আরেফিন মোকামে ওরস উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
৩৬০ আওলিয়ার অন্যতম সফরসঙ্গী হজরত শাহ আরেফিন(রঃ) এর অস্থানায় আগামী (২৫-২৬-২৭)মার্চ ওরস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহ আরেফিন(রঃ)’র আস্থানায় আইন শৃংখলা সহ সার্বিক বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে । ওরস  চলাকালীন আইন শৃংখলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ,আনসার ,মহিলা আনসার স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ সহ সমগ্র মোকাম এলাকায় সিসি ক্যামেরায় বেষ্টিত রাখার স্দ্বিান্ত গৃহীত হয়। অপরদিকে আগত পূণ্যার্থীগণের সেবায় সুপেয় জলের ব্যবস্থা সহ .পর্যাপ্ত পরিচ্ছন্ন অস্থায়ী গণসৌচাগার  নির্মাণ, মটরযান পার্কিং , সহায়তা বুথ স্থাপনের ব্যবস্থা, দান        
অনুদান গ্রহণের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয় । উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের  সভাপত্বিতে ও সদস্য সচিব আলম সাব্বির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন ধর, ওরস উদযাপন কমিটির সহ সভাপতি হাজী জালালউদ্দিন, হাজীমোশারারফহোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাবউদ্দিন, রঞ্জু মুখার্জি, তছকির আহমেদ, টেকেরঘাট বিওপির বিজিবি কমান্ডার ও লাউড়েরগড় বিওপির বিজিবি কমান্ডার সহ ্এলাকার সর্বস্তরের গনমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ  ।