ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে বনার্ত ১৫০ নারী-পুরুষের মাঝে বিনামূল্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদের ব্যক্তিগত উদ্যোগে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। মধ্যনগর-ঠাকুরাকোনা ট্রলারঘাট সংলগ্ন এলাকায় এসব বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।


